https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 16 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

এএফডব্লিউসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন

admin
July 16, 2026 11:58 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৬ জুলাই ২০২৬: আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এর প্রশিক্ষণার্থী অফিসাররা বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর চলমান কোর্সের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিদর্শনকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান।

সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন-ভিশন, মহান মুক্তিযুদ্ধে অবদান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

পরে প্রশিক্ষণার্থী অফিসাররা বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান বলেন, দেশের যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ সমন্বিতভাবে কাজ করে থাকে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের পরিদর্শন উভয় বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনার জন্য আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। এএফডব্লিউসি-২০২৬-এর এই পরিদর্শনকারী দলে মোট ৬২ জন প্রশিক্ষণার্থী অফিসার অংশ নেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।