Dhaka ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন। তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে পরিবারের অধিকাংশ সদস্যদের সঙ্গে নিহত হন।

জাতির পিতার সমাধি সৌধে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পদ্মা সেতু পার হয়ে আজ সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পেঁৗঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আজ রাতে টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে। বাসস।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়া শেরপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন রাজু মিয়া

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময় : ০৮:৪৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩