শেরপুর প্রতিনিধি, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার : ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে শেরপুরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের অবদানকে জাতির জন্য চিরস্মরণীয় ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসন।

