স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, জয়পুরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৪৫ (নওগাঁ) ৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান। এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ হবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত জাতি গঠনে বই ও প্রকাশনা শিল্পের গুরুত্ব তুলে ধরে প্রকাশক ও বই বিক্রেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।

