https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

admin
September 8, 2026 4:41 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ভারতের হাই কমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।

সাক্ষাৎকারে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান রেখে বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।