https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকা ‘এ’কে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’

admin
September 13, 2026 2:02 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি স্পোর্টস ডেস্ক: বল হাতে রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের দায়িত্বশীল ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।
রিশাদ হোসেন ৪৫ রানে ৪টি এবং আলিস আল ইসলাম ৩৫ রানে ৩টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ব্যাটিং লাইনআপে ধস নামান। একপর্যায়ে মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।

পরে অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান ও নয় নম্বরে নামা ইমরান মানাক প্রতিরোধ গড়ে তোলেন। অ্যাকারম্যান ৬১ বলে ৫৪ রান করেন। অন্যদিকে মানাক ৫৩ বলে করেন ৪৩ রান। তাদের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা ‘এ’। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ ‘এ’।

 

উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম যোগ করেন ৯২ রান। ৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাইফ। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
সাইফ ফেরার পর আরও কয়েকটি উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখেন মোহাম্মদ নাঈম। তিনি ৭৭ বলে ৬০ রান করে আউট হন। ততক্ষণে জয়ের জন্য প্রয়োজনীয় রান প্রায় তুলে ফেলেছিল বাংলাদেশ ‘এ’। শেষ পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কাইল সিমন্ডস নেন ৩টি উইকেট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১ ওভার খেলা হয়েছিল। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি আর শেষ করা সম্ভব হয়নি। দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে তৃতীয় ম্যাচের ফলেই সিরিজের ভাগ্য নির্ধারিত হয় এবং বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের চার দিনের সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। প্রথম ম্যাচে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩৫০ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচটি ড্র করে বাংলাদেশ ‘এ’।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।