https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশ নারী: ডা. জুবাইদা রহমান

admin
November 14, 2026 10:06 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথেষ্ট গুরুত্ব পায়নি। ফলে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেকই প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ৮০ শতাংশ নারী হবেন। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধসংক্রান্ত সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবেন।

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে ধীরগতির কারণে অনেক সময় হতাশা তৈরি হতে পারে। তবে তাঁদের মনে রাখতে হবে, তাঁদের গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ কাজের জন্য তাঁদের গর্বিত হওয়া উচিত।

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে গবেষণা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।