https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

admin
September 23, 2026 10:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান শাহিন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি,আর সৈকত উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা ও কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক ও সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী এবং নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফিরোজ আহমেদ শাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার বলেন, “সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সব ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানাবে। বিক্ষোভ মিছিল থেকে বক্তারা আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার’ প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।