https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম

admin
September 24, 2026 11:07 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,:
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর রিজিয়ন ও জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমের মধ্যে ছিল স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, কারিগরি প্রশিক্ষণ, কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষাসফর, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ।

সেনাবাহিনীর এসব উদ্যোগের আওতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ বিভিন্নভাবে উপকৃত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা, স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।