https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী এখন জয়পুরহাট জেলায়

admin
June 19, 2024 8:05 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েব সাইডের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোনেশিয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ের করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম(২৯)। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, মধ্যবৃত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত দুই মাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫ টায় নবদম্পতি উপজেলার কুশুম শহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।