
ফেনী প্রতিনিধি: ফেনী জেলার মুহুরী ও কহুয়া নদী এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা আড়াইটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি। পরে প্রকল্প এলাকায় আয়োজিত এক সমাবেশে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নদী খনন ও পানি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন এবং স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ফেনী জেলার নদী ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই প্রকল্পের উদ্বোধন স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net
প্রতিবেদকের নাম 

























