https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 7 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

admin
নভেম্বর 7, 2026 6:58 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

‎বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।

‎প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ওই দিন সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় প্রকাশ পেয়েছিল। যারা বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ঐতিহাসিক সেই বিপ্লবের মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে।

‎তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার কেড়ে নিতে কিংবা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করাই হোক সবার অঙ্গীকার।

‎সভায় আরও বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক নেতা রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, আমিনুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, প্রতীক ওমর, টিএম মামুন, মাহফুজ মণ্ডল, আব্দুস সালাম, আব্দুর রহিম, শাব্বির হাসান ফজলুল হক, মামুনুর রশিদ মামুন, স্মৃতি সঞ্চায়িতা অর্থি ও সাদিকুর রহমান লিটনসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

‎সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।