শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজে দিবসটির তাৎপর্য তুলে ধরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি কেএম মাহবুবুর রহমান হারেজ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষসহ শিক্ষকমণ্ডলী দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

