https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 7 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা

admin
নভেম্বর 7, 2026 9:46 অপরাহ্ন
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কূটনৈতিক অবদান স্মরণ; বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনা আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে মালদ্বীপের হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর অবদান তুলে ধরা হয়। বিশেষ করে ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্ব’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মোহামেদ হুদ ইব্রাহিম।

আলোচক হিসেবে অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কে এম হুরিয়া পারভীন এবং মালদ্বীপে বাংলাদেশি উদ্যোক্তা মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

সেমিনারে বাংলাদেশের জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার, বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশ নিয়ে আলোচনা করা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব নতুন করে স্মরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।