https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশুক্রবার, 6 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার গাঁজা

admin
নভেম্বর 5, 2026 7:55 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত একজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

‎গত বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধুনট সদরপাড়ার মৃত শাহ আলমের ছেলে শাহাদৎ হোসেন (২৯)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তাঁকে ধুনট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ (৬০), গজারিয়া গ্রামের মৃত মজনুর ছেলে মো. সম্রাট বাবু (৩১) এবং তারাকান্দি গ্রামের শরিফুল ইসলাম।

‎পুলিশ সূত্রে জানা যায়, সম্রাট বাবুকে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি মুদি দোকানের সামনে হেরিংবন্ড সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত কাজ করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।