https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশুক্রবার, 6 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ইয়াবা ও নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই যুবক গ্রেপ্তার

admin
নভেম্বর 5, 2026 8:08 অপরাহ্ন
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জগন্নাথপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. সাফি হোসেন (৩২) ও মো. আল আমিন হোসেন (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. শামীম রেজা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সাফি হোসেনের বসতঘরে অভিযান চালান।

 

 

এ সময় তাঁদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক), ২৪(ক) ও ৪১ ধারায় শেরপুর থানায় মামলা করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।