https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়া গণপূর্ত অধিদপ্তরে সংবর্ধনা ও মতবিনিময় সভা

admin
October 4, 2026 7:54 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়া গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বগুড়া গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

‎সভায় গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে গণপূর্ত অধিদপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময়কালে বগুড়ার সরকারি অবকাঠামো উন্নয়ন, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিতকরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে গণপূর্ত বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

‎সভায় বক্তারা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারদের মধ্যে সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে কাজের প্রতিবন্ধকতা চিহ্নিত করে কার্যকর সমাধান বের করা সম্ভব বলেও তারা মত দেন।

‎অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা গণপূর্ত বিভাগের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।