https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি আটক

admin
October 4, 2026 7:51 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়া। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা ও দুটি সিম জব্দ করা হয়েছে।

‎আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার কলসা রথবাড়ি তিওরপাড়া এলাকার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী মোছা. টুলু বেগম ওরফে রাশেদা টুলু (৬৩) এবং বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. নাঈম বাবু (২৭)।

‎এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, বগুড়া সদর থানার ঠেংগামারা এলাকার টিএমএসএস নার্সিং কলেজের আশপাশে কয়েকজন ব্যক্তি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে। তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।

‎এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে টিএমএসএস নার্সিং কলেজের প্রধান গেটসংলগ্ন এলাকায় মো. রফিকুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

‎অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে।
‎পরে উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামতসহ আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

‎এসআরবি-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকের বিস্তার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।