এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন।
এ ছাড়া বক্তব্য দেন জে কে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খাদিজা খাতুন, স্বপ্ন অঙ্কুর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী উজ্জল হোসেন এবং জাগরণ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াতে হবে। প্রশিক্ষিত ও কর্মদক্ষ যুবসমাজই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব উদ্যোক্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরপলি যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজার রহমান।

