https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 1 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ নিখোঁজ, ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগ স্বামীর

admin
নভেম্বর 1, 2026 5:44 অপরাহ্ন
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার একটি ভাড়া বাসা থেকে আমেনা খাতুন (১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তাঁর স্বামী মো. রাকিবুল হাসান (২৭) অভিযোগ করেছেন, বাসা থেকে নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও পোশাক নিয়ে চলে গেছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাকিবুল হাসানের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের সারুপাড়া গ্রামে। তাঁর স্ত্রী আমেনা খাতুনের বাবার বাড়ি একই উপজেলার বাইগুনি গ্রামে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা বগুড়া সদর এলাকার চক ফরিদ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাকিবুল স্থানীয় ট্রাফিক পুলিশ ফাঁড়ি মসজিদে মোয়াজ্জেম হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগে রাকিবুল উল্লেখ করেন, গত ২৫ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে কর্মস্থলে যান। পরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তাঁর মা ফোন করে জানান, আমেনাকে বাসায় পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তিনি বাসায় ফিরে স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পান।

রাকিবুলের দাবি, বাসার আলমারিতে রাখা তাঁর জমানো ২ লাখ টাকা এবং তাঁর মায়ের ঘরের ড্রয়ারে রাখা আরও ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যবহারের পোশাক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, এসব জিনিস নিয়ে আমেনা বাসা ছেড়ে চলে গেছেন।

এ বিষয়ে আমেনার দুলাভাই সাইফুল ইসলাম জানান, টাকা-পয়সা নিয়ে চলে যাওয়ার অভিযোগ এবং বগুড়া সদর থানায় লিখিত অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তবে আমেনা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে তাঁদের পরিবার অবগত নয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, একটি সূত্রের দাবি, ঘটনার পর আমেনার পরিবারের সদস্যরা বগুড়ায় এসে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এ সময় আমেনা আগের স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন বলে দাবি করা হয়। তবে এ দাবির পক্ষে কোনো তালাকনামা বা বিয়ের কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাকিবুল জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, নিখোঁজ স্ত্রীর সন্ধান এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।