https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 1 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ৮ নং ওয়ার্ড

admin
নভেম্বর 1, 2026 5:39 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার প্রত্যয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এবং গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে আন্তঃওয়ার্ড পর্যায়ের এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদাউস আলম পিলু।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন এবং বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, বগুড়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জামিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন ও আতিকুর রহমান আতিক, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সোলাইমান আলী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা। আরও উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হামিদুর রহমান ডাবলু এবং সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান।
‎
‎আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বগুড়া সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ আলম জনি, সদস্য আকমল হোসেন সজল, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফী ও সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা।
‎
‎টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোকুল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম মিলন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল।
‎
‎ফাইনাল খেলায় গোকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৪-৫ গোলে ৭ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৮ নম্বর ওয়ার্ড।
‎
‎খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন। পুরো খেলার ধারাবর্ণনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার আপেল মাহমুদ।
‎
‎মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার প্রত্যাশা নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় গোকুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।