https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়া সদর বাঘোপাড়ায় আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
September 17, 2026 9:14 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সম্প্রতি কলেজ মাঠে আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সহধর্মিণী এবং ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোয়ারা বেগম কল্পনা।
‎বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সহধর্মিণী শামিমা সারমিন চৌধুরী রুনা।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ হান্নান, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মুকুল মিয়া, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আখতার। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

‎তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের যোগ্য, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।