https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রহিম, সাধারণ সম্পাদক আরিফ

admin
February 25, 2024 9:02 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ্ আরিফ নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন যথাক্রমে মমিনুর রশীদ সাইন ও সাইফুল ইসলাম।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) শহরের স্টেশন রোড সংগঠন কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর বেলা তিনটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসাফ উদ-দৌলা ডিউক।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন–সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আল-মুমিন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সংগঠনের ৭ টি পদের মধ্যে ৪ টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩ টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন এবং কার্যনির্বাহী সদস্য মো. সাবু ইসলাম। সংগঠনটির ২৫ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসাফ উদ-দৌলা ডিউক জানান, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সফল ভাবে প্রাপ্ত ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।