https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

দিঘিতে ধরা পড়লো তাজা ৯৫ ইলিশ

admin
August 16, 2023 11:41 pm
Link Copied!

 

বরগুনার পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নে একটি দিঘিতে (বড় পুকুর) ৯৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন আনুমানিক ২০০ গ্রামের বেশি। বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রায়হানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদাম মিয়া বাড়ির দিঘিতে ইলিশ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ে।

জানা যায়, প্রায় ৭৫ শতাংশ দিঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়। মঙ্গলবার পুকুরে মাছ ধরার সময় বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক ইলিশ। সব মিলিয়ে ৯৫টি ইলিশ ধরা পড়ে। পরে মালিক সব আত্মীয় স্বজনদের মাঝে মাছগুলো বিলিয়ে দেন।

এ বিষয়ে পুকুরের মালিক মো. আলম চৌধুরী বলেন, পুকুরে ইলিশ পেয়ে অনেক ভালো লেগেছে। পুকুরে ইলিশ পাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাছ দেখতে ভিড় জমে। যারা মাছ ধরছে তাদেরকে অর্ধেক ইলিশ দিয়েছি। বাকিগুলো পরিবারের সদস্যদের নিয়ে রান্না করে খেয়েছি। সমুদ্র ইলিশের মত পুকুরে ইলিশও সুস্বাদু।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সমুদ্র বা নদী থেকে ইলিশের রেনু পোনা সংগ্রহ করে লবণযুক্ত পানিতে চাষের মাধ্যমে বড় হওয়া সম্ভব। আমরা খোঁজখবর নিয়ে দেখব পুকুরে ইলিশের প্রজনন হয়েছে কিনা।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের গবেষক ড. লোকমান হোসেন বলেন, সরজমিনে না গিয়ে কিছুই বলা যাবে না। তবে বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।