https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে জমির বিরোধে কলাবাগান উজাড় করে ঘর নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

admin
November 18, 2026 9:00 am
Link Copied!

‎এম.এ রাশেদ,বগুড়া: বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিমালিকানাধীন জমির কলাবাগান কেটে উচ্ছেদ করে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণের চেষ্টা এবং বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আইয়ুব আলী (৩৮)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা আইয়ুব আলী ক্রয়সূত্রে মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে কলাবাগান গড়ে তুলে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ধুনট থানার লক্ষ্মীপুর মৌজার জে.এল. নম্বর ৩৫, খতিয়ান নম্বর ৯০৩-এর অন্তর্ভুক্ত ৫৬৩১ ও ৫৬৩৮ দাগে তাঁর মোট জমির পরিমাণ ১৩ শতক।

‎লিখিত অভিযোগে আইয়ুব আলী উল্লেখ করেন, গত ১৬ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মোসাব্বের হোসেন বেঙ্গু (৫০) ও মুকুল হোসেন (৪৮) পরস্পর যোগসাজশে তাঁর অনুপস্থিতিতে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা জমিতে থাকা সব কলাগাছ কেটে ফেলে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

‎ঘটনার সময় আইয়ুব আলীর স্ত্রী ডলি খাতুন (৩০) বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে স্বামীকে খবর দেন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দেন আইয়ুব আলী। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রতিবাদ করলে তাঁরা মারমুখী আচরণ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগপত্রে মর্জিনা খাতুন (৪৫) ও সেলিম হোসেন (৫০)-কে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে দাবি করেছেন অভিযোগকারী।

‎

‎ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, নিজের ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে লাগানো কলাগাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে প্রাণনাশের হুমকির ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে বিষয়টি সমাধানের চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।

‎

‎এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী আইয়ুব আলী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।