https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
September 16, 2026 5:34 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট থানার পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার এক আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী ধুনট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে চার বছরের জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামি, জিআর পরোয়ানাভুক্ত ছয়জন আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ নজরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।