https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদর যশোপাড়া বন্দরে ব্যবসায়ীকে মারধর ও দোকানে লুটপাটের অভিযোগ, মানববন্ধন

admin
September 16, 2026 5:29 pm
Link Copied!

এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বন্দরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ীকে মারধর, দোকানে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোপাড়া ব্যবসায়ী বন্দর সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশ নেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, যশোপাড়া বাজারের মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫) দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজাদুর রহমান মকবুল (৪৮), রিপন মিয়া (৩৩)সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে রফিকুল ইসলাম দোকানে অবস্থানকালে অভিযুক্তরা লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করেন। এ সময় তাকে মারধর করা হয়। এতে তার নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ ও বিভিন্ন পণ্য নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা পরে আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন থেকে ব্যবসায়ীরা আরও বলেন, দ্রুত আইনগত প্রতিকার না হলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।