https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার বামনপাড়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
August 4, 2026 7:16 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের বামনপাড়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামিউল ইসলাম রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নামুজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল আলী, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা, অভিভাবক সদস্য আল আমিন, নামুজা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, সাবেক সদস্য হাবিবুর রহমান, বিএনপি নেতা নুরুল ইসলাম, আজমল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সুধীজন।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ। ফাইনাল খেলায় দশম শ্রেণির শিক্ষার্থীরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে অষ্টম শ্রেণির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করে।
ফাইনাল ম্যাচে ধারাভাষ্য প্রদান করেন মেহেদী হাসান, যার প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের আবহ সৃষ্টি করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।