https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিক হত্যা: ডাকাতির ঘটনায় দুই অভিযুক্ত গ্রেপ্তার

admin
July 10, 2026 4:44 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলে ডাকাতির সময় রাইস মিল মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং পলাতক অন্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

‎পুলিশ জানায়, গত ৫ জুলাই ২০২৬ রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ফুলতলা ঈদগাহ মাঠসংলগ্ন নিজ রাইস মিলে পাহারার উদ্দেশ্যে যান মোহাম্মদ আলী সরকার। রাতের খাবার শেষে তিনি মিলে ঘুমিয়ে ছিলেন। পরদিন ৬ জুলাই রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ৫ থেকে ৬ সদস্যের একটি ডাকাত দল মিলের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে।

‎এ সময় মোহাম্মদ আলী সরকার বিষয়টি টের পেলে ডাকাতরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তিনি ডাকাতদের চিনে ফেলায় ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় অভিযুক্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
‎ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানায় ৬ জুলাই ২০২৬ তারিখে মামলা নম্বর-১১, দণ্ডবিধির ৩৯৬ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

‎জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামানের সার্বিক সহযোগিতায় একটি বিশেষ অভিযানিক দল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

‎আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিশ্বস্ত সূত্রের সহায়তায় তদন্ত চালিয়ে গত বৃহস্পতিবার (৯ জুলাই) শিবগঞ্জ উপজেলার পুটখোর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলার অভিযুক্ত মো. শফিকুল ইসলাম (৪৩), পিতা-আব্দুর রশিদ, গ্রাম-পুটখোর এবং মো. আব্দুল আলিম (৪০), পিতা-আব্দুল বারিক সাকিদার, গ্রাম-কাঠগড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ডাকাতি ও হত্যাকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তারা পলাতক অন্যান্য সহযোগীদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত বর্ণনাও দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎শিবগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।