https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে ৩৫০ চারা রোপণ

admin
June 17, 2026 10:32 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যে বগুড়া শেরপুরে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কানাইকান্দর ঘোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মো: নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজানসহ স্কুল মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শিহাব দপ্তর সম্পাদক সোহেল রানা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রায় ৩৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা মাত্র। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজারেরও বেশি চারা রোপণ ও বিতরণ করা হবে।
সংগঠকরা জানান, প্রতিটি বিদ্যালয়ে অন্তত একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।