শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাজমুল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল হোসেন জাম পাড়ার জন্য একটি জামগাছে উঠেছিল। একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে গেলে সে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত নাজমুল হোসেনের বাবা ইদ্রিস আলী পেশায় একজন কৃষক। নাজমুল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুলের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

