মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (তদন্ত) জয়নুল আবেদীন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, তবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সকলেই জুলাই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

