https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, রোপণ করা হলো ৩০০ গাছ

admin
June 13, 2026 10:31 pm
Link Copied!

মিন্টু ইসলাম :
বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া-টুনিপাড়া সড়কের পাশে আম, মেহগনি, বহেরা, হরিতকী ও নিমসহ বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছ রোপণ করা হয়। একই সঙ্গে শেরপুর পৌরসভার নয়াপাড়া পানির ট্যাংকি চত্বরে ফলজ ও ঔষধি গাছসহ আরও ৫০টি গাছ লাগানো হয়।

এছাড়া উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন ইউনিয়নেও বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি অধিদপ্তর, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, যুব সমাজ, স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর, এলজিইডি (LGED) ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ এবং বিভিন্ন পতিত জমিতে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ শেরপুর গড়তে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আমি শেরপুরবাসীর প্রতি আহ্বান জানাই, সবাই নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছ লাগান।”
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।