https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বেড়েছে মৌসুমী ফল কালো জামের কদর

admin
June 5, 2026 7:05 pm
Link Copied!

‎মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর শহরে মৌসুমী ফল কালো জামের কদর বেড়েছে। শুক্রবার (৫ জুন) শহরের বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন ফলের দোকানে দেখা গেছে দেশীয় এই জনপ্রিয় ফলের ব্যাপক চাহিদা। ক্রেতারা স্বাদ ও পুষ্টিগুণের কারণে আগ্রহ নিয়ে কালো জাম কিনছেন। জামের প্রকারভেদে প্রতি কেজি জাম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা দরে।

‎জানা গেছে, গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল হলো কালো জাম। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস পর্যন্ত এ ফলের মৌসুম থাকে। স্বাদে টক-মিষ্টি এই ফল শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী।

‎বিশেষজ্ঞদের মতে, কালো জামে সুক্রোজের পরিমাণ খুবই কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়া এটি পেট ঠান্ডা রাখতে ও হজমশক্তি বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
‎কালো জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে এতে থাকা ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম হাড় মজবুত করতে এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে।
‎ফল বিক্রেতারা জানান, মৌসুমের শুরু থেকেই কালো জামের চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষ এই পুষ্টিকর ফল কিনতে বাজারে ভিড় করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।