শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় দলিলপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা উপজেলা প্রকৌশলীর কাছে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদের কাছে এসব দলিলপত্র ও প্রস্তাবনা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল হাসান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও সুশৃঙ্খল জনসেবার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাবনা দাখিল করা হয়েছে।
নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণের বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

