https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান

admin
September 2, 2026 9:52 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার চলতি ২০২৬ সেশনের (সেপ্টেম্বর-নভেম্বর) তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আনিছুর রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শেরপুর উপজেলার হামছায়াপুর দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৬ সেশনের এক বছরের জন্য উপজেলা জামায়াতের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম।

তবে কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সদস্য (রুকন) নারী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করলে তিনি সংগঠনের দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ সিদ্ধান্তের আলোকে উপজেলা জামায়াতের সেক্রেটারি পদে রদবদল করা হয়েছে।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাওলানা মোঃ আনিছুর রহমানকে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ দবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের কেয়ারটেকার ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আঃ বাছেদ।
বৈঠকে উপজেলা জামায়াতের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।