মিন্টু ইসলাম:
আসন্ন বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে শেরপুর উপজেলা ফুটবল দল গঠনের লক্ষ্যে ওপেন ট্রায়ালের মাধ্যমে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় শেরপুর সরকারি ডি.জে. হাইস্কুল মাঠে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এতে শেরপুর উপজেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন। খেলোয়াড়দের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি।
আগ্রহী খেলোয়াড়দের খেলার প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে ট্রায়ালে উপস্থিত হতে বলা হয়েছে। পাশাপাশি ভোটার আইডি কার্ড অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং এক কপি ছবি সঙ্গে আনতে হবে।
শেরপুর উপজেলা ফুটবল দলকে শক্তিশালীভাবে গড়ে তোলার লক্ষ্যে এ বাছাইপর্ব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইদুজ্জামান হিমু।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

