https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

admin
September 21, 2026 9:09 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর শাখা।

সোমবার সন্ধ্যায় মফিজ পাগলার মোড় থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব ও নাইমুর রহমান। এ সময় আব্দুল্লাহ আল মামুন, আল জাবের হক্কানী, আবুল কাশেম, মনিরুজ্জামান লিটন ও রিফাত হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। তাদের অভিযোগ, অতীতে ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্ন কৌশলে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞার পরও ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রকাশ্যে ও গোপনে মিছিল, হামলা এবং অন্যান্য কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সমাবেশ থেকে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, বক্তাদের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্থানীয় প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।