https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড

admin
September 24, 2026 10:13 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার বগুড়া জিলা স্কুল এলাকায় গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন – বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. রুহুল আলম (৪০) এবং চেলোপাড়া এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. রেজোয়ানুর (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জিলা স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত মো. রুহুল আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. রেজোয়ানুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় জব্দ করা আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে ডিএনসি সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।