https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

admin
June 2, 2026 7:58 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ঢাকায় গ্রাহকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বগুড়া শাখার সামনে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বারের আইনজীবী শাহীন মিয়া। শ্রমিক নেতা আজগর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা, আইনজীবী আল আমীন, প্রভাষক ড. হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, হাসান আলী, ইব্রাহিম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম ভান্ডারী, শাহনেওয়াজ রেবা ও লুৎফা বেগমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ব্যাংকটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা দাবি করেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পর্যায়ে গৃহীত কিছু সিদ্ধান্ত গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থার প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।