https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

admin
June 2, 2026 7:50 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার কাহালু উপজেলায় অজ্ঞাতনামা একটি কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় আরেফিন জুটমিলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত তামিম হোসেন (১৮) উপজেলার এরুলিয়া উত্তরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। আহত শামীম হোসেন (১৮) একই এলাকার ফজলুর রহমানের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও শামীম পেশায় ফ্রিজ মেরামতের কাজ করতেন।

মঙ্গলবার সকালে তারা মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কাহালু বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কভার ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তামিম হোসেনের মৃত্যু হয় এবং শামীম গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত শামীমকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে ঘটনার পরপরই কভার ভ্যানটি দ্রুত স্থান ত্যাগ করায় এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
‎খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।