https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় তরুণ ও নারী উদ্যোক্তাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে ১১ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

admin
June 6, 2026 10:05 am
Link Copied!

  • মিন্টু ইসলাম :
    আজ ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER-DAM) এর আওতায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক যৌথভাবে আয়োজিত খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে ১১ দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণের (ব্যাচ-০৪ ও ০৫) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
  • অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বায়েজিদ বোস্তামী। এছাড়াও অনুষ্ঠানে ব্যাচ দুইটির কোর্স পরিচালক, সমন্বয়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    তরুণ ও নারী কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ ০৫ জুন থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে। ১১ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।

    আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

    আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।