বগুড়া জেলার শেরপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
বুধবার (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় শেরপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মো. জালাল উদ্দীন, শেরপুর থানার অফিসার ইনচার্জ এম এম মঈনুদ্দিন,, ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন এবং সার্কেল অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

