এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়া ধুনট উপজেলার বাকশাপাড়া বাড়ি-ঘর ভাঙচুর ।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের দুই জনকে আটক করেন পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে বাকশাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাকশাপাড়া গ্রামে মৃত ইয়াজ জোয়ারদার বাড়ির জায়গা দখল করার উদ্দেশ্যে একই গ্রামের মৃত আলা উদ্দিন ফকির (৪৫) এর নেতৃত্বে আপন ভাই মোসলেম উদ্দিন (৫০), আমরুল হোসেন (৩৫), স্বপন মিয়া (২০), সহ তাহার লোকজ বেল্লাল হোসেন (৫০), আলা উদ্দিন ফকির (৭০), লিটন মিয়া (৩০), রিপন মিয়া(২৫), আসাদ আলী (২৬), রঞ্জু মিয়া, স্বপনা খাতুন (৩৫), বেবি খাতুন (৩৫), ও লাভলী খাতুন (৪০), জোরপূর্বক ঘরে ডুকে লুটপাট করে এবং বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
এব্যাপারে, বাদী সিদ্দিক জোয়ারদার সংবাদ কর্মীদের বলেন, আমার জায়গা-জমি ও বসত ঘর জোরপূর্বক দখল করার জন্য অনেক দিন ধরে বিবাদীগণ চেষ্টা চালিয়ে আসিতেছে। এবং তার সাথে বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন ভোরে জোরপূর্বক আমার বসত ঘরে ডুকে বসত ঘর,পাকের ঘর ও বাথরুম ভাঙচুর ও লুটপাট করে।
এসময় ঘরে ভিতরে স্টিলের বাক্স ভেঙ্গে ভিতরে থাকা নগদ ৩ লক্ষ টাকা নিয়ে যায়। আমি তাদেরকে বাধা দিতে গেলে রাঞ্জু মিয়া ও মোসলেম উদ্দিন আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরে তখন অন্যান্য আসামিগুণ আমাকে মারপিট করে আহত করে।
আমার চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় আমাকে প্রাননাশের গুমকি দিয়ে যায়।
অভিযুক্তকারীদের কাছে যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি বলে মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অফিসার ফোর্স প্রেরণ করেছিলাম। ঘটনাস্থল প্রাথমিকভাবে পরিদর্শন করে এসেছেন, এখন পর্যন্ত কোন মামলা হয়নি মামলা হওয়ার প্রস্তুতি চলছে।

