https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 20 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে বিবাহের বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর করেছে নবদম্পতি “আহত ঘটক

admin
June 20, 2025 1:34 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে একটি অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিবাহের পর নবদম্পতির মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে এক বৃদ্ধ ঘটককে গাছে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৫ই জুন) উপজেলার সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী ব্যক্তি মজিবর শেখ (৬৫) ওমরপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর নবদম্পতির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর ঘটনাটিকে কেন্দ্র করে ঘটকালির সম্মাননা হিসেবে লুঙ্গি দেওয়ার কথা বলে মজিবর শেখকে বাড়িতে ডেকে নেয়া হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনায় মজিবরের ছোট ভাই নজরুল শেখ শেরপুর থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।