Dhaka ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তি ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নিচ্ছে সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা শহরের বস্তি উন্নয়নে ৫০ মিলিয়ন এবং উপকূলীয় আট জেলার ২৪টি উপজেলায় বন্যা সহনশীলতা ও জীবন-জীবিকার সুরক্ষায় ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান তাঁর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্য পেসমির (Jean Pesme) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকে উপকূলীয় অঞ্চলের জন্য ‘বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফ্লাড রেজিলিয়েন্স প্রোগ্রাম’ এবং ঢাকা শহরের বস্তি উন্নয়নে ‘স্লাম ইমপ্রুভমেন্ট ইন ঢাকা সিটি’ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি প্রকল্পে মোট ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের বিষয়টি আলোচনায় উঠে আসে।

মন্ত্রী বলেন, সরাসরি দ্বিপক্ষীয় সহায়তার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুযোগ রয়েছে। এ কারণে বিশ্বব্যাংককে বাংলাদেশ সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বৈঠকে দেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে রাজধানীতে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছে বলে ধারণা করা হয়। বিপুলসংখ্যক মানুষের জন্য ঢাকা শহরকে আরও বসবাসযোগ্য ও আরামদায়ক করে তুলতে সরকার কাজ করতে চায়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করেন, তাঁদের জীবনমান উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে একটি বা দুটি বস্তি কিংবা কয়েকটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করে সেখানে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই বছরের মধ্যে এসব এলাকায় মডেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ কাজে বিশ্বব্যাংক সহযোগিতা করতে সম্মত হয়েছে।

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখে পড়ছেন। তাঁদের জীবনযাত্রাকে আরও টেকসই ও দুর্যোগসহনশীল করতে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি নিয়ে কাজ চলছে।

এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

বৈঠকে কমিউনিটি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, একটি প্রকল্পের সাফল্য মূলত নির্ভর করে সর্বোচ্চ জনঅংশগ্রহণ, অংশীজনদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সুফল অর্জনের ওপর। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংক সমন্বিতভাবে কাজ করতে পারে।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য ব্যাপক পরিসরে সমন্বিত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের সাফল্য নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি জরুরি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বগুড়া, কুমিল্লা, গোপালগঞ্জ ও রংপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমিগুলোকে কাজে লাগানো যেতে পারে। এসব প্রতিষ্ঠানের বিদ্যমান প্রশিক্ষণ অবকাঠামো ব্যবহার করে সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।

বৈঠকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর

বস্তি ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নিচ্ছে সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

Update Time : ১১:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬