
দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত এইচ.ই. আবদুল্লাহ আল হামুদি (H.E. Abdulla Ali AlHmoudi) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নৌবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সাক্ষাৎটি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামুদ্রিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Reporter Name 





















