Dhaka ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কপ-৩১ সম্মেলনের সময় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও আলোচনাকে বাস্তবভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০০ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছে। এ উদ্যোগের লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো। বাংলাদেশকে অগ্রাধিকারভিত্তিক দেশ হিসেবে বিবেচনা করে আরও জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার সম্প্রসারণে সহযোগিতার বিষয় উঠে আসে।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে দেওয়া এ রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফির সাম্প্রতিক কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং রোহিঙ্গাদের পক্ষে তাঁর ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের কথা উল্লেখ করেন। সফরকালে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয় তুলে ধরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

Update Time : ১১:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬