মিন্টু ইসলাম:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না এবং শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা সহকারী মোছা. রুবা খাতুন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: মোছা. সাবিনা খাতুন (খানপুর ইউনিয়নের ২/ক ইউনিট)
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: মোছা. মাকসুরা খাতুন (সীমাবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: গোলাম সাকলায়েন (খানপুর ইউনিয়ন)
শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: শারমিন রহমান শিমু (ভবানীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র)
শ্রেষ্ঠ চেয়ারম্যান: মো. শাহ আলম পান্না (কুসুম্বী ইউনিয়ন পরিষদ)
শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: সীমাবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

