https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিষপানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

admin
August 20, 2023 3:33 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার নিপা (২৬)। তিনি বিষপান করেছিলেন বলে জানা যায়।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঋতু কর্মকার নিপা বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। মাস্টার্স শেষে ঢাকার রসুলবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

রোববার ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবির ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঋতু। থাকতেন আজিমপুর এলাকায় একটি মেসে। শুক্রবার সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের মেয়েদের আবাসিক হলে তার এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী, তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান সেখানকার শিক্ষার্থীরা।

তার কাছ থেকে জানতে পারেন, বিষপান করেছেন তিনি। তারাই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই রাতেই তার অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যারাকুয়েট জাতীয় অর্থাৎ ঘাসমারার বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

আত্মহত্যার বিষয়ে ঋতুর ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান, এ বিষয়ে কিছুই বলতে পারছি না। তবে মাস্টার্স শেষ করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক অবসাদের মধ্যে ছিল ঋতু ।

তবে ঋতু কর্মকারের আত্মহত্যায় তার গ্রামবাসী হতবাক এবং শোকাহত। তাদের সবার একই প্রশ্ন, এমন কি হয়েছিল যে তাকে আত্মহত্যার পথ বেঁছে নিতে হলো?

ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাঠী রুবেল আহম্মেদ বলেন, তিনি একজন মেধাবী শিক্ষার্থীর ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবার জন্য কষ্টদায়ক।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।